নিজের রাজনৈতিক স্বার্থে জমিহারাদের জন্য রাজ্যের দেওয়া পাট্টা আটকে দিলো অশোক - The News Lion

নিজের রাজনৈতিক স্বার্থে জমিহারাদের জন্য রাজ্যের দেওয়া পাট্টা আটকে দিলো অশোক

 


দি নিউজ লায়ন;     নিজের রাজনৈতিক স্বার্থে  জমিহারাদের জন্য রাজ্যের দেওয়া পাট্টা আটকে দিলো অশোক। শুধুমাত্র নির্বাচনের আগে নিজের বাম রাজনীতি চরিতার্থ করতে রাজ্যে সরকারের জমিহারাদের জন্য তৈরি জমির অধিকার স্বরূপ ৮৪৩টি পরিবারের পাট্টার ওপর আপত্তি এনে জেলাশাসকের কাছে চিঠি দিয়েছেন শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র তথা শিলিগুড়ি বাম প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বিস্ফোরক অভিযোগ তুললেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক গৌতম দেব।রবিবার সাংবাদিক বৈঠক করে গৌতম দেব বলেন বাম জামানা থেকে শিলিগুড়ি একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাসকারী মানুষদের পাট্টা প্রদানের ভোটমুখী প্রতিশ্রুতি দিলেও তা কার্যকরীর করার পথে যাওয়ার উদ্যোগ কখনই নেননি তারা।


 রাজ্য সরকার উদ্যোগ নেওয়ার পরও বাধা সৃষ্টি করে প্ৰথমে পুরনিগম।পরে উত্তরকন্যায় দার্জিলিং জেলা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে অশোকবাবুর অসহযোগিতার অভিযোগ তুললে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতারাতি ঐতিহাসিক ভাবে জমির মাপঝোঁক সম্পন্ন করে জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়। তবে ইউএলডিসির চেয়ারম্যান পদের ক্ষমতা প্রয়োগ করে মন্ত্রীর ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ৬৪২টি জমির পাট্টা যার মধ্যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার জলাপাইগুড়ি জেলার আওতায় থাকা ৫৩৯টি সরকারি জমিতে বসবাসকারী পরিবার এবং শিলিগুড়ি পুরনিগমের ৪৫নাম্বার ওয়ার্ডের ১০২টি দীর্ঘদিন সরকারি জমিতে বসবাসকারী পরিবারের জন্য রাজ্যের তরফে জমির অধিকার স্বরূপ পাট্টার প্রক্রিয়া সম্পন্ন হলে বাঁধ সাধেঁন অশোকবাবু।


 একইসঙ্গে রয়েছে ৪৩নাম্বার ওয়ার্ডের ২০২টি পাট্টা। মন্ত্রী গৌতম দেব জানান তার সঙ্গে বৈঠক করে গরিব পরিবারগুলির স্বার্থে রাজনীতি থেকে সরে আসার আবেদন জানানো হয় তাকে। তার দপ্তরের শীর্ষ অধিকর্তা মন্ত্রী ফিরহাদ হাকিম নিজে অশোক বাবুকে গরীব মানুষের স্বার্থ নিয়ে সংকীর্ণ রাজনীতি থেকে সরে আসার কথা বলেন। এমনকি তার দলীয় কর্মীরাও সুবিধে পাবে। এরপর চলতি মাসের ৯তারিখ রিসোলিউশনে তিনি স্বাক্ষর করলেও পাট্টা দেওয়ার মুখে ২৩শে ফেব্রুয়ারি সকালে জলপাইগুড়ি জেলাশাসককে চিঠি পাঠিয়ে আপত্তি জানিয়ে পাট্টা প্রদানের কাজ থমকে দেন তিনি। গৌতম দেব এদিন ক্ষোভ উগড়ে দিয়ে বলেন ইউডিএলসির চেয়ারম্যান পদের ফায়দা লুঠে গরিব মানুষগুলির অধিকারে আঘাত হানছেন। 


তার চিঠি ও যাবতীয় প্রামাণ্য নথি নিয়ে আমরা মানুষের দরজায় যাবো। এমনকি সেই চিঠির বয়ানে আপত্তির কোনো যুক্তিযুক্ত কারন তিনি দেখাতে পারেননি। তারা মানুষ বিরোধী রাজনীতি করছেন তা মানুষের সামনে আনা হবে এবারে। রাম-বামের মিলি ভগতের মিশাইলকে ফের একবার প্রকাশ্যে আসে গৌতম দেবের কথায় তিনি বলেন দার্জিলিং জেলায় প্রায় ৫০০জমির পাট্টা প্রদান করা হয়েছে রাজ্যের তরফে। শুধুমাত্র রেলের অব্যবহৃত জমিতে ১১০০পরিবারটিকে রয়েছেন তাদের রেলের অনুমোদন ছাড়া পাট্টা দেওয়া সম্ভব হচ্ছে না। 


সেখানে পাট্টা আটকে গিয়েছে রেলের অনুমোদনের জন্য। আর তার দোসর হয়ে শিলিগুড়ি শহরে অশোক বাবু মানুষের জন্য কাজে বাঁধ সাধছেন।নির্বাচন আসবে যাবে তবে শুধু ভোটের জন্য গরিব মানুষকে বঞ্চনার মুখে ঠেলে দিয়ে এই চূড়ান্ত হেনস্থা মেনে নেওয়া যায় না। এই গরীব মানুষগুলি জমির অধিকার পেয়ে যেতো তারা সেই জমিতে আবাস যোজনায় গৃহ নির্মাণ করতে পারতো। তা হলো না শুধু অশোক বাবুর ব্যক্তিগত রাজনীতির জন্য। এটা খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য গৌতমের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.